দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৯ জানুয়ারী ২০২৫ ) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১১ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৪৫ পয়েন্টে।
শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৪ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৫ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯০২ পয়েন্টে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩৬৮ কোটি ০১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭১ টি কোম্পানির, বিপরীতে ১৬০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
0 মন্তব্যসমূহ