আইসিবি গোল্ডেন জুবেলী মিউচ্যুয়াল ফান্ড : বিদায়ী সপ্তাহে (১৬-২০ ফেব্রুয়ারি) শেয়ারবাজারে তালিকাভুক্ত আইসিবি গোল্ডেন জুবেলী মিউচ্যুয়াল ফান্ড কোম্পানিরবোর্ড ২০২৩-২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য 'নো ডিভিডেন্ড' ঘোষণা করেছে ।
সামিট পাওয়ার লিমিটেড : পুঁজিবাজারের তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের
প্রতিষ্ঠান সামিট পাওয়ার লিমিটেডের গত৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা
করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে। যার পুরোটাই
নগদ লভ্যাংশ।গত বছরও কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। কোম্পানি সূত্রে এই
তথ্য জানা গেছে।জানা যায়, সামপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস)
হয়েছে ৩ টাকা ১৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ৭ পয়সা।
সামপ্ত অর্থবছরে
কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ বা ক্যাশ ফ্লো হয়েছে ৬ টাকা ১৩
পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭ টাকা ৪ পয়সা।আলোচ্য সময়ে কোম্পানিটির
সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪১ টাকা ৪৪ পয়সা। আগের অর্থবছরে
একই সময় যার পরিমাণ ছিল ৩৮ টাকা ২ পয়সা।কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী
১৩ এপ্রিল’২৫ বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ
করা হয়েছে ১০ মার্চ’২৫।
রবি আজিয়াটা লিমিটেড : পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের
কোম্পানি রবি আজিয়াটা গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ
ঘোষণা করেছে।কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দেবে।
যার পুরোটাই নগদ লভ্যাংশ। গত বছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।সোমবার
(১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত
আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া
হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।আজ পর্ষদ সভা শেষে রবির পক্ষ থেকে আয়োজিত এক
অনলাইন সংবাদ সম্মেলনে লভ্যাংশসহ গত বছরের আর্থিক প্রতিবেদনের বিভিন্ন তথ্য তুলে ধরা
হয়।
আলোচ্য বছরে
কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৮ টাকা ৮৩ পয়সা, যা আগের বছর ৭ টাকা ৭৯ পয়সা
ছিল।আগামী ২১ এপ্রিল রবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড
তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ মার্চ।সর্বশেষ বছরে রবির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে
১ টাকা ৩৪ পয়সা, যা আগের বছর ৬১ পয়সা ছিল। বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে
১১৯ শতাংশ। সম্মেলনে জানানো হয়, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে রবির মুনাফা দ্বিগুণের
বেশি বেড়েছে।গত বছর শেষে রবি আজিয়াটার মুনাফা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭০২ কোটি টাকায়।
২০২৩ সালে কোম্পানিটির মুনাফা ছিল ৩২০ কোটি টাকা।
0 মন্তব্যসমূহ