নিজস্ব
প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে
(ডিএসই) দর পতনের শীর্ষ
তালিকায় উঠে আসা ১০
কোম্পানির মধ্যে রয়েছে- মিডল্যান্ড ব্যাংক, তুংহাই নিটিং, নূরানী ডাইং, আরএকে সিরামিকস, অ্যাপেলো ইস্পাত, ভিএফএস থ্রেড, ফার্স্ট ফাইন্যান্স, তাল্লু স্পিনিং, এনার্জিপ্যাক পাওয়ার ও পিপলস লিজিং
লিমিটেড।
কোম্পানিগুলোর
মধ্যে আগের সপ্তাহেও বেশ
কিছু কোম্পানির শেয়ারে পতন হয়েছিল। বিদায়ী
সপ্তাহের পতনে বিনিয়োগকারীদের লোকসানের
পাল্লা ভারী হয়েছে। যে
কারণে কোম্পানিগুলোর শেয়ার তাদেরকে বেশ চাপে ফেলেছে।কোম্পানিগুলোর
মধ্যে ৭টি
কোম্পানির
শেয়ার
হলো
‘জেড’
গ্রুপের। যেগুলো হলো- তুংহাই নিটিং,
নূরানী ডাইং, অ্যাপেলো ইস্পাত, ভিএফএস থ্রেড, ফার্স্ট ফাইন্যান্স, তাল্লু স্পিনিং ও পিপলস লিজিং
লিমিটেড। ২টি কোম্পানির শেয়ার হলো
‘বি’ গ্রুপের। যেগুলো হলো-
মিডল্যান্ড ব্যাংক ও এনার্জিপ্যাক
পাওয়ার । তাছাড়া ‘এ’ গ্রুপের ১টি কোম্পানির শেয়ার হলো - আরএকে সিরামিকস ।
আলোচ্য
সপ্তাহের ব্যবধানে কোম্পানিগুলোর দর পতনের শীর্ষ
তালিকায় উঠে আসা ১০
কোম্পানির মধ্যে -
প্রথম অবস্থানে
আছে মিডল্যান্ড ব্যাংক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির
শেয়ার দর কমেছে ২২.৩০ শতাংশ।
দ্বিতীয় অবস্থানে
আছে তুংহাই নিটিংয়ের সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৩.৮৯ শতাংশ।
তৃতীয় অবস্থানে
আছে নূরানী ডাইং সপ্তাহের
ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১২.৫ শতাংশ।
চতুর্থ
অবস্থানে আছে আরএকে সিরামিকস সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১১.৭২ শতাংশ।
পঞ্চম
অবস্থানে আছে অ্যাপেলো ইস্পাত সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১০.৬৪ শতাংশ।
ষষ্ঠ
অবস্থানে আছে ভিএফএস থ্রেড সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৮.৬০ শতাংশ।
সপ্তম
অবস্থানে আছে ফার্স্ট ফাইন্যান্স
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৮.১১ শতাংশ।
অষ্টম
অবস্থানে আছে তাল্লু স্পিনিং সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৭.৪৬ শতাংশ।
নবম
অবস্থানে আছে এনার্জিপ্যাক পাওয়ার
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির
শেয়ার দর কমেছে ৭.৪৬ শতাংশ।
দশম
অবস্থানে আছে পিপলস লিজিং লিমিটেড সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৭.৪১ শতাংশ।
তবে
কোম্পানিগুলোর শেয়ার জানুয়ারী মাস জুড়ে বিনিয়োগকারীদের
ভালো মুনাফা দিয়েছে। কারণ জানুয়ারী মাসে
প্রায় সবগুলো কোম্পানির শেয়ার উল্লেখযোগ্য হারে বেড়েছে। তখন
এসব কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের আর্শীবাদ হয়ে দেখা দিয়েছিল।
কিন্তু
যেসব বিনিয়োগকারী গত সপ্তাহের শুরুতে
বা মাঝামাঝি নাগাদ কোম্পাানিগুলোর শেয়ার কিনেছেন, তারা এখন অনেক
লোকসানে রয়েছেন। তাদের জন্য কোম্পানিগুলোর শেয়ার
অভিশাপ হিসাবে দেখা দিয়েছে।
0 মন্তব্যসমূহ